যুদ্ধবিরতি নিয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান কয়েকটি পাল্টা প্রস্তাব দিয়েছে। তবে সেগুলো মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারেনি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, তারা শুধু বিলম্ব করছে। বিলম্ব, বিলম্ব, বিলম্ব। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই হরমুজ প্রণালি, নৌ-অবরোধ ও সামরিক উত্তেজনা ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্র : শাফাক নিউজ  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow