যুদ্ধবিরতি বাড়াতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের আহ্বান
পাকিস্তান দুই সপ্তাহের চলমান ইরান-যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ইসহাক দার বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো জরুরি এবং উভয় পক্ষকে তা ইতিবাচকভাবে বিবেচনা করা উচিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের এই আহ্বান কূটনৈতিক সমাধানের পথে নতুন করে জোর দেওয়ার ইঙ্গিত বহন করে। তবে এখনো ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু না হওয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
পাকিস্তান দুই সপ্তাহের চলমান ইরান-যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ইসহাক দার বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো জরুরি এবং উভয় পক্ষকে তা ইতিবাচকভাবে বিবেচনা করা উচিত।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের এই আহ্বান কূটনৈতিক সমাধানের পথে নতুন করে জোর দেওয়ার ইঙ্গিত বহন করে। তবে এখনো ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু না হওয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
What's Your Reaction?