যুদ্ধের জন্য জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাল ইরান 

জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।   ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং চারদিক থেকে ঘিরে ফেলছে। তারা জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করতে এবং বর্তমান সন্তুষ্টিকে অসন্তোষে পরিণত করতে চেষ্টা করছে। জনগণকে অবশ্যই এমন পরিস্থিতির বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।’   তিনি আরও বলেন, আমাদের জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে। বাড়িতে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালেই তো চলে। এতে সমস্যা কোথায়? এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফরের কথা নিশ্চিত করলেও জানিয়েছে, আরাগচি ‘দ্বিপাক্ষিক পরামর্শ’ করবেন। আব্বাস আরাগচি বলেন, ‘আমার সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে

যুদ্ধের জন্য জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানাল ইরান 
জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।   ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং চারদিক থেকে ঘিরে ফেলছে। তারা জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করতে এবং বর্তমান সন্তুষ্টিকে অসন্তোষে পরিণত করতে চেষ্টা করছে। জনগণকে অবশ্যই এমন পরিস্থিতির বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।’   তিনি আরও বলেন, আমাদের জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে। বাড়িতে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালেই তো চলে। এতে সমস্যা কোথায়? এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফরের কথা নিশ্চিত করলেও জানিয়েছে, আরাগচি ‘দ্বিপাক্ষিক পরামর্শ’ করবেন। আব্বাস আরাগচি বলেন, ‘আমার সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে পরামর্শ করা। আমাদের প্রতিবেশিরাই আমাদের অগ্রাধিকার।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow