যুদ্ধ ও রাজনৈতিক সংকটে বাড়ছে ইসরায়েলিদের দেশত্যাগ
ইসরায়েল থেকে নাগরিকদের দেশত্যাগের প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত রয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রায় ৫০ হাজার ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন বলে জানিয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের (টিএইউ) এক গবেষণা। খবর টাইমস অব ইসরায়েলের। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ৪৯ হাজার করে ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছিলেন। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) ভ্রমণসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা মনে করছেন, ২০২৫ সালেও একই ধারা অব্যাহত রয়েছে। গবেষণাটি পরিচালনা করেছেন ইতাই আতের, স্কুল অব ইকোনমিকসের প্রধান নিত্তাই বার্গম্যান এবং গবেষক ডরন জামির। গবেষণার অন্যতম প্রধান লেখক ও টিএইউর কলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনা দেশত্যাগের হার বাড়িয়ে দিয়েছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদন প্রকাশের পর বিরোধীদলীয় রাজনীতিকরা এটিকে বর্তমান সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন। প্রতিবেদনে বলা হয়, সিবিএস ২০২৫ সালের দেশত্যাগসংক্রান্ত প্রাথমিক হিসাব প্
ইসরায়েল থেকে নাগরিকদের দেশত্যাগের প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত রয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রায় ৫০ হাজার ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন বলে জানিয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের (টিএইউ) এক গবেষণা। খবর টাইমস অব ইসরায়েলের।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ৪৯ হাজার করে ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছিলেন। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) ভ্রমণসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা মনে করছেন, ২০২৫ সালেও একই ধারা অব্যাহত রয়েছে।
গবেষণাটি পরিচালনা করেছেন ইতাই আতের, স্কুল অব ইকোনমিকসের প্রধান নিত্তাই বার্গম্যান এবং গবেষক ডরন জামির। গবেষণার অন্যতম প্রধান লেখক ও টিএইউর কলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনা দেশত্যাগের হার বাড়িয়ে দিয়েছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
প্রতিবেদন প্রকাশের পর বিরোধীদলীয় রাজনীতিকরা এটিকে বর্তমান সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন।
প্রতিবেদনে বলা হয়, সিবিএস ২০২৫ সালের দেশত্যাগসংক্রান্ত প্রাথমিক হিসাব প্রকাশ করলেও তাদের পদ্ধতিতে একজনকে অভিবাসী হিসেবে গণ্য করা হয় তখনই, যখন তিনি বছরের অধিকাংশ সময় দেশের বাইরে কাটান। ফলে ২০২৫ সালের হিসেবে অন্তর্ভুক্ত অনেকেই বাস্তবে ২০২৪ সালে দেশ ছেড়েছেন। এ কারণে ২০২৫ সালের আনুষ্ঠানিক পরিসংখ্যান ২০২৭ সালের শুরুতে প্রকাশিত হবে।
এর আগে প্রবণতা বোঝার জন্য গবেষকরা তিন মাসের বেশি সময় বিদেশে অবস্থানকারীদের তথ্য বিশ্লেষণ করেন। তাদের বিশ্লেষণে দেখা যায়, তিন মাসের বেশি সময় বিদেশে থাকা ব্যক্তিদের সংখ্যা এবং শেষ পর্যন্ত এক বছরের বেশি সময় বিদেশে থাকা ব্যক্তিদের সংখ্যার মধ্যে ০.৯৬ মাত্রার উচ্চ পরিসংখ্যানগত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ভিত্তিতেই ২০২৫ সালের সম্ভাব্য দেশত্যাগের হিসাব করা হয়েছে।
গবেষণা অনুযায়ী, ২০২৫ সালে অন্তত তিন মাসের জন্য দেশের বাইরে ছিলেন ৯০ হাজার ৯২২ জন ইসরায়েলি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯১ হাজার ৪৯৯ এবং ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন। অর্থাৎ ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি অন্তত তিন মাসের জন্য দেশ ছেড়েছেন।
এর বিপরীতে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রায় ৬০ হাজার মানুষ একই ধরনের সময়ের জন্য দেশ ছাড়তেন। আর ২০১৩ থেকে ২০১৫ সালের পুরো তিন বছরে এমন মানুষের সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০২৫ সালে এক বছরের বেশি সময়ের জন্য দেশত্যাগকারীর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে থাকবে।
গবেষক ইতাই আতের বলেন, এই সংখ্যা সিবিএসের আগে প্রকাশিত ৬৯ হাজারের হিসাবের চেয়ে কম। কারণ তাদের বিশ্লেষণে গত তিন বছরে আসা নতুন অভিবাসীদের, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন থেকে আসা ব্যক্তিদের, অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, সরকারপক্ষের দাবি ছিল দেশত্যাগকারীদের বড় অংশই নতুন আগত অভিবাসী। তাই দীর্ঘদিনের ইসরায়েলি নাগরিকদের প্রকৃত দেশত্যাগের চিত্র তুলে ধরতেই এই বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল বিরল এক নিট অভিবাসন ঘাটতির মুখে পড়েছে। অর্থাৎ দেশে আসার চেয়ে দেশ ছেড়ে যাওয়ার সংখ্যা বেশি।
ইহুদি জনসংখ্যা বিশেষজ্ঞ সার্জিও ডেলা পেরগোলার মতে, ১৯৫০ ও ১৯৮০-এর দশকের কিছু সময় ছাড়া ইসরায়েলের ইতিহাসে সাধারণত দেশত্যাগের তুলনায় দেশটিতে ইহুদি অভিবাসনের সংখ্যাই বেশি ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতীতে অর্থনৈতিক সুযোগের খোঁজে অনেকেই ইসরায়েল ছেড়ে গেলেও বর্তমানে দেশত্যাগের পেছনে সরকারের নীতি, গণতন্ত্র নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তা পরিস্থিতি বড় কারণ হিসেবে উঠে আসছে। এ বিষয়ে সমাজবিজ্ঞানী লিলাচ লেভ আরির সাম্প্রতিক গবেষণারও উল্লেখ করা হয়েছে।
ইতাই আতের বলেন, ২০২৩ ও ২০২৪ সালের মতো ২০২৫ সালেও উদ্বেগজনক হারে মানুষ দেশ ছাড়ছে। এখনই এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি নয়। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে দেশত্যাগের হার এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক সংকট তৈরি না করলেও দেশকে একটি সম্ভাব্য ‘টার্নিং পয়েন্ট’-এর দিকে নিয়ে যাচ্ছে।
এতে বলা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তাজনিত নতুন কোনো নেতিবাচক ধাক্কা দেশত্যাগের হার আরও বাড়িয়ে দিতে পারে। আর একবার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেই প্রবণতা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হবে এবং এর বড় ধরনের সামষ্টিক অর্থনৈতিক প্রভাব পড়বে।
প্রতিবেদন প্রকাশের পর ডেমোক্র্যাটস পার্টির জ্যেষ্ঠ আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেন, রেকর্ডসংখ্যক দেশত্যাগের বিষয়টি মোকাবিলায় সরকারকে বারবার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি।
এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, এটি ইসরায়েলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি এবং এর সঙ্গে সরকারের আচরণের সরাসরি সম্পর্ক রয়েছে।
ইয়েশ আতিদ দলের এমপি মেইরাভ কোহেন ব্যঙ্গ করে বলেন, যে সরকার গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার কথা বলেছিল, শেষ পর্যন্ত সেই ৭ অক্টোবরের সরকারই ইসরাইলিদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করেছে।
একই দলের আরেক এমপি কারিন এলহারার বলেন, সরকারের বড় ধরনের ব্যর্থতা ও দুর্নীতি দেখে প্রতিদিন আরও বেশি ইসরায়েলি হতাশ হয়ে দেশ ছাড়ছেন।
সূত্র : টাইমস অব ইসরায়েল
What's Your Reaction?