যে কারণে পারিশ্রমিক নেননি শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে প্রায় দুই দশক আগের এক মানবিক ঘটনার কথা নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি প্রযোজক কেসি বোকাদিয়া সেই স্মৃতি শেয়ার করেছেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমাতে অভিনয়ের জন্য শাহরুখ প্রায় ৯৫ লাখ রুমি পারিশ্রমিক নির্ধারণ করেছিলেন বলে জানান এই প্রযোজক। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এতে আর্থিক সংকটে পড়েন প্রযোজক। এই পরিস্থিতিতে বাকি পারিশ্রমিক দেওয়ার বিষয়টি উঠতেই ভিন্ন সিদ্ধান্ত নেন শাহরুখ। প্রযোজকের অবস্থা বিবেচনায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওইঅর্থ তিনি নেবেন না। তার মতে, এই অর্থ অন্য কাজ থেকেও উপার্জন করা সম্ভব, কিন্তু প্রযোজককে তা দিতে গেলে নিজের সম্পদ বিক্রি করতে হতে পারে-যা তিনি চাননি। প্রযোজক একাধিকবার পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করেননি শাহরুখ। তার এই সিদ্ধান্ত তখনই ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেয় এবং আজও উদারতার এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তারকাবহুল এই সিনেমা মুক্তির আগে যথেষ্ট আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বক

যে কারণে পারিশ্রমিক নেননি শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে প্রায় দুই দশক আগের এক মানবিক ঘটনার কথা নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি প্রযোজক কেসি বোকাদিয়া সেই স্মৃতি শেয়ার করেছেন।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমাতে অভিনয়ের জন্য শাহরুখ প্রায় ৯৫ লাখ রুমি পারিশ্রমিক নির্ধারণ করেছিলেন বলে জানান এই প্রযোজক। তবে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। এতে আর্থিক সংকটে পড়েন প্রযোজক।

এই পরিস্থিতিতে বাকি পারিশ্রমিক দেওয়ার বিষয়টি উঠতেই ভিন্ন সিদ্ধান্ত নেন শাহরুখ। প্রযোজকের অবস্থা বিবেচনায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওইঅর্থ তিনি নেবেন না। তার মতে, এই অর্থ অন্য কাজ থেকেও উপার্জন করা সম্ভব, কিন্তু প্রযোজককে তা দিতে গেলে নিজের সম্পদ বিক্রি করতে হতে পারে-যা তিনি চাননি।

প্রযোজক একাধিকবার পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করেননি শাহরুখ। তার এই সিদ্ধান্ত তখনই ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেয় এবং আজও উদারতার এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। তারকাবহুল এই সিনেমা মুক্তির আগে যথেষ্ট আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

আরও পড়ুন:
কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা? নিজেই জানালেন কারণ
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

পরবর্তীতে ছবির ব্যর্থতার কারণ খুঁজতে বিভিন্ন বিশ্লেষণ করা হলেও নির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায়নি। তবে প্রযোজকের পাশে দাঁড়িয়ে পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্তে মানবিকতার অনন্য নজির গড়েছিলেন শাহরুখ খান।

এমএমএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow