যে শর্তে অস্ত্র হস্তান্তরে রাজি হামাস

গাজায় নতুন প্রশাসনিক কাঠামো গঠনের অংশ হিসেবে ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে নিজেদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না হলে নিরস্ত্রীকরণ কার্যকর হবে না বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত কাঠামোর আওতায় গঠিত হতে যাওয়া ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করা হবে। তিনি বলেন, চুক্তির খসড়া উভয় পক্ষ অনুমোদন করার পরই ইসরায়েলকে চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু করতে হবে। হামাদের মতে, চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি জাতীয় কমিটি এবং আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশ করতে হবে। একই সঙ্গে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, হামাসের নিরস্ত্রীকরণ পুরোপুরি নির্ভর করবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ওপর। এর আগে আল জাজিরাকেও হামাদ একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি চুক্তি অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন না করে, তাহলে হামাসও নিরস্ত্রীকরণসহ চুক্তির কোনো অংশ বাস্তবায়ন করবে না।

যে শর্তে অস্ত্র হস্তান্তরে রাজি হামাস

গাজায় নতুন প্রশাসনিক কাঠামো গঠনের অংশ হিসেবে ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে নিজেদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না হলে নিরস্ত্রীকরণ কার্যকর হবে না বলে জানিয়েছে সংগঠনটি।

হামাসের আলোচক দলের সদস্য গাজি হামাদ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত কাঠামোর আওতায় গঠিত হতে যাওয়া ফিলিস্তিনি জাতীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করা হবে।

তিনি বলেন, চুক্তির খসড়া উভয় পক্ষ অনুমোদন করার পরই ইসরায়েলকে চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু করতে হবে।

হামাদের মতে, চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি জাতীয় কমিটি এবং আন্তর্জাতিক বাহিনীকে গাজায় প্রবেশ করতে হবে। একই সঙ্গে ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হামাসের নিরস্ত্রীকরণ পুরোপুরি নির্ভর করবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ওপর।

এর আগে আল জাজিরাকেও হামাদ একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি চুক্তি অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন না করে, তাহলে হামাসও নিরস্ত্রীকরণসহ চুক্তির কোনো অংশ বাস্তবায়ন করবে না।

হামাসের দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি নিশ্চিত হলেই কেবল নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow