যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ৪ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও পড়ুন বৃষ্টির সময় যেসব আমল করবেন  সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে গতকাল মঙ্গলবার থেকে দেশের মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও পড়ুন বৃষ্টির সময় যে দোয়া পড়তেন নবিজি (সা.) আবহাওয়া অফিস বলছে, আজও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। আরএএস/জেএইচ

যে ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ৪ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে দেশের মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আজও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow