যোগ্য ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন আরও গতিশীল হবে
যোগ্য, দক্ষ ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণই করেন না বরং একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেশের প্রকৌশল খাতে অসংখ্য দক্ষ জনশক্তি তৈরি করেছে। এ প্রতিষ্ঠানের দুই সাবেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হওয়ায় এটি শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রামের জন্যই গর্বের বিষয়। তাদের অভিজ্ঞতা, সততা ও পেশাগত দ
যোগ্য, দক্ষ ও সৎ প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণই করেন না বরং একটি আধুনিক, নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নির্বাচিত প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দেশের প্রকৌশল খাতে অসংখ্য দক্ষ জনশক্তি তৈরি করেছে। এ প্রতিষ্ঠানের দুই সাবেক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের নেতৃত্বে আসীন হওয়ায় এটি শুধু প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রামের জন্যই গর্বের বিষয়। তাদের অভিজ্ঞতা, সততা ও পেশাগত দক্ষতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, জনবান্ধব ও আধুনিক সেবাদানে ভূমিকা রাখবে বলে আশা।
অনুষ্ঠানে সংবর্ধিত দুই প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। এসময় তারা কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং জনকল্যাণে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গুণীজন সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জাবেদ ইকবাল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রূপক চন্দ্র দাস, ফখরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জিয়া এবং বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?