যৌতুকের মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’ রাহী

স্ত্রীর করা যৌতুকের দাবির মামলায় জামিন পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। রাহী কারাগারে থাকা আরেক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচশ টাকা মুচলেকায় রাহীর জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মামলার পরে আজ আদালতে হাজির হন রাহী। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আপসের শর্তে পাঁচশ টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট তারিখে ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তার ও রাহীর বিয়ে হয়। কিছুদিন পর থেকেই রাহী গাড়ি কেনার জন্য তার স্ত্রী ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। একপর্যায়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের জন্য ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাৎক্ষণিক ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়। গত ১ মার্চ  রাতে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে রাহী পুনরায় ৫০ লাখ টাকা যৌতুক

যৌতুকের মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’ রাহী

স্ত্রীর করা যৌতুকের দাবির মামলায় জামিন পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। রাহী কারাগারে থাকা আরেক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ‘বন্ধু’।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচশ টাকা মুচলেকায় রাহীর জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার পরে আজ আদালতে হাজির হন রাহী। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আপসের শর্তে পাঁচশ টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট তারিখে ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তার ও রাহীর বিয়ে হয়। কিছুদিন পর থেকেই রাহী গাড়ি কেনার জন্য তার স্ত্রী ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। একপর্যায়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের জন্য ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তাৎক্ষণিক ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়। গত ১ মার্চ  রাতে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে রাহী পুনরায় ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে রাহী তার স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন এবং তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যাতে লোকলজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হন। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow