রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম

বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। ৭ মে বিকেল ৫টা ২১ মিনিটে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত-চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ বৈশাখ ১৪৩৩ (১১ মে ২০২৬) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে। আরও পড়ুন‘হুজ হু বাংলাদেশ’ অ্যাওয়ার্ড পেলেন লেখক রাহিতুল ইসলাম  অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি মূলত রবীন্দ্র গবেষণা ও সৃজনশীল সাহিত্যের জন্য পরিচিত। এই শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ৮৮টিরও বেশি গ্রন্থ রচনা করেন। বুলবুল ইসলাম একজন রবীন্দ্রসংগীত শিল্পী এবং বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত শিল্পী। তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং বাবু কাঞ্চুরাম অধি

রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম

বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। ৭ মে বিকেল ৫টা ২১ মিনিটে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবীন্দ্রসাহিত্যের গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত-চর্চায় শিল্পী বুলবুল ইসলাম ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ বৈশাখ ১৪৩৩ (১১ মে ২০২৬) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।

অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি মূলত রবীন্দ্র গবেষণা ও সৃজনশীল সাহিত্যের জন্য পরিচিত। এই শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ৮৮টিরও বেশি গ্রন্থ রচনা করেন।

বুলবুল ইসলাম একজন রবীন্দ্রসংগীত শিল্পী এবং বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত শিল্পী। তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং বাবু কাঞ্চুরাম অধিকারীর কাছে শাস্ত্রীয় সংগীতে প্রাথমিক শিক্ষা লাভ করেন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow