রহস্যের জট খুলবে বাঁধনের 'চক্র ২'

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘‌চক্র ২’। সাইকোলজিক্যাল থ্রিলার এ সিরিজের দ্বিতীয় মৌসুমে এবার তৌসিফ মাহবুবের সঙ্গে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ওটিটিতে মুক্তির পর থেকেই এটি দর্শক প্রশংসায় ভাসছে। ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ তৈরি করেছিলেন নির্মাতা। গত বছর এটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শক-প্রশংসিত ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে ‘চক্র ২’ নির্মিত হয় এবং ২৬ মার্চ মুক্তি পায় ওটিটিতে।  প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে। দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা। আজমেরী হক বাঁধন বলেন, ‘চরিত্

রহস্যের জট খুলবে বাঁধনের 'চক্র ২'

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘‌চক্র ২’। সাইকোলজিক্যাল থ্রিলার এ সিরিজের দ্বিতীয় মৌসুমে এবার তৌসিফ মাহবুবের সঙ্গে যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ওটিটিতে মুক্তির পর থেকেই এটি দর্শক প্রশংসায় ভাসছে। ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। দেশজুড়ে আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ‘চক্র’ তৈরি করেছিলেন নির্মাতা। গত বছর এটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শক-প্রশংসিত ওয়েব সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে ‘চক্র ২’ নির্মিত হয় এবং ২৬ মার্চ মুক্তি পায় ওটিটিতে। 

প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে। দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।

আজমেরী হক বাঁধন বলেন, ‘চরিত্রটি শুনে আমার বেশ চমৎকার মনে হয়। তাই কাজটি করা। এ ছাড়া ভিকি যেভাবে গল্পগুলো ভাবে, সেভাবে অন্য কাউকে ভাবতে দেখিনি। ওর আলাদা গল্প বলার ধরন আছে, যেটা আমাকে সবসময় আকর্ষণ করে। সে কারণেই কাজ করার আগ্রহ তৈরি হয়েছে। যেভাবে চরিত্রগুলো পর্দায় উপস্থাপন করে, সেটাও আমার কাছে চমৎকার লাগে।’

প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। তার ভাষ্য, দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়। এ সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তৌসিফ বলেন, ‘ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন। এ সিরিজের চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিং চলাকালে অন্য কোনো কাজও করিনি।’

সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow