রাউজানে ঝোপ থেকে পাইপগান ও গুলি উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলার হরিসখানপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলা উদ্ধার করে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাউজান ইউনিয়নের হরিসখানপাড়া এলাকায় একটি বসতবাড়ির পুকুরপাড়ের ঝোপে সাদা প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গুলি রাখা আছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে ঝোপের মধ্যে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি দেশে তৈরি পাইপগান এবং দুই রাউন্ড তাজা ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। র্যাবের দাবি, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তবে কারা এগুলো সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলরে বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এলাকায় অস্ত্রটি কীভাবে
চট্টগ্রামের রাউজান উপজেলার হরিসখানপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি পাইপগান ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলা উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাউজান ইউনিয়নের হরিসখানপাড়া এলাকায় একটি বসতবাড়ির পুকুরপাড়ের ঝোপে সাদা প্লাস্টিকের ব্যাগে অস্ত্র ও গুলি রাখা আছে।
এই তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে ঝোপের মধ্যে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি দেশে তৈরি পাইপগান এবং দুই রাউন্ড তাজা ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তবে কারা এগুলো সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলরে বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, এলাকায় অস্ত্রটি কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?