সুন্দরী নারী কর্পোরেট জগতে বেশি সুযোগ পান : সানাই মাহবুব

সৌন্দর্য, কর্পোরেট সংস্কৃতি ও সমাজব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মডেল সানাই মাহবুব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দেওয়া ওই পোস্টটি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। স্ট্যাটাসের শুরুতেই সানাই জানান, তার লেখাকে যেন কেউ ব্যক্তিগতভাবে না নেন। তিনি দাবি করেন, এটি কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দেওয়া মতামত, কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়। পোস্টে কর্পোরেট দুনিয়া ও গ্ল্যামারের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, সৌন্দর্যও এক ধরনের ‘ট্যালেন্ট’। উদাহরণ হিসেবে তিনি রুবাবা দৌলা মতিনের নাম উল্লেখ করেন এবং তাকে সৌন্দর্য ও মেধার দিক থেকে প্রশংসা করেন। একই সঙ্গে কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব সোনিয়া বশির কবিরের কথাও টানেন। সানাইয়ের দাবি, ভারতীয় উপমহাদেশে সৌন্দর্যের একটি প্রচলিত ধারণা রয়েছে, যেখানে ফর্সা ও আকর্ষণীয় চেহারার মানুষ বেশি সুবিধা পেয়ে থাকেন। তার ভাষায়, একজন মেধাবী ও সুন্দরী নারী কর্পোরেট জগতে তুলনামূলক বেশি সুযোগ পেয়ে থাকেন, যা একজন ‘তথাকথিত কম সুন্দর’ নারীর ক্ষেত্রে সবসময় ঘটে না। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সমাজের কাঠামো এমনভ

সুন্দরী নারী কর্পোরেট জগতে বেশি সুযোগ পান : সানাই মাহবুব

সৌন্দর্য, কর্পোরেট সংস্কৃতি ও সমাজব্যবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মডেল সানাই মাহবুব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দেওয়া ওই পোস্টটি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

স্ট্যাটাসের শুরুতেই সানাই জানান, তার লেখাকে যেন কেউ ব্যক্তিগতভাবে না নেন। তিনি দাবি করেন, এটি কেবল তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দেওয়া মতামত, কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়।

পোস্টে কর্পোরেট দুনিয়া ও গ্ল্যামারের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, সৌন্দর্যও এক ধরনের ‘ট্যালেন্ট’। উদাহরণ হিসেবে তিনি রুবাবা দৌলা মতিনের নাম উল্লেখ করেন এবং তাকে সৌন্দর্য ও মেধার দিক থেকে প্রশংসা করেন। একই সঙ্গে কর্পোরেট জগতে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব সোনিয়া বশির কবিরের কথাও টানেন।

সানাইয়ের দাবি, ভারতীয় উপমহাদেশে সৌন্দর্যের একটি প্রচলিত ধারণা রয়েছে, যেখানে ফর্সা ও আকর্ষণীয় চেহারার মানুষ বেশি সুবিধা পেয়ে থাকেন।

তার ভাষায়, একজন মেধাবী ও সুন্দরী নারী কর্পোরেট জগতে তুলনামূলক বেশি সুযোগ পেয়ে থাকেন, যা একজন ‘তথাকথিত কম সুন্দর’ নারীর ক্ষেত্রে সবসময় ঘটে না।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, সমাজের কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যেখানে বাহ্যিক সৌন্দর্য অনেক ক্ষেত্রে এগিয়ে দেয়। এজন্য নিজেকে ফিট ও সুন্দর রাখার পরামর্শও দেন তিনি। পাশাপাশি কৌশলী হওয়ার কথাও বলেন, যাতে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন:
বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান
টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও, সিয়ামের স্ত্রীর পাশে পরীমনি

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে স্ট্যাটাসটি ঘিরে আলোচনার ঝড় যে তৈরি হয়েছে, তা বলাই যায়।

 

এমএমএফ/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow