রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে টানা দ্বিতীয়দিনের মতো বিরোধ চলছে। এর জেরে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।  সোমবার (০৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল পদবঞ্চিতরা। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।  একপর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয় পদবঞ্চিতরা।  এই খবর পৌরসভা এলাকায় অবস্থান নেওয়া নতুন কমিটির পক্ষে স্বাগত মিছিল করতে তৈরি হওয়া নেতাকর্মীদের কাছে পৌঁছলে তারা সংঘবদ্ধ হয়ে এসে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া পদবঞ্চিতদের হটিয়ে দেয়। ধাওয়া খেয়ে পদবঞ্চিতরা দলীয় কার্যালয় থেকে পালিয়ে যায়।  এ সময় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নতুন কমিটির পক্ষে স্লোগান দিতে থাকে কয়েকশ নেতাকর্মী। বন্ধ হয়ে যায় সড়কে সব যান চলাচল।  পুলিশ, সেনাবাহিনী সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়। একই সময় বিএনপি কার্যালয় এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। রাঙামাটি জেলা ছাত্র দলের সভাপতি অলি আহাদ বল

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে টানা দ্বিতীয়দিনের মতো বিরোধ চলছে। এর জেরে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

সোমবার (০৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল পদবঞ্চিতরা। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। 

একপর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয় পদবঞ্চিতরা। 

এই খবর পৌরসভা এলাকায় অবস্থান নেওয়া নতুন কমিটির পক্ষে স্বাগত মিছিল করতে তৈরি হওয়া নেতাকর্মীদের কাছে পৌঁছলে তারা সংঘবদ্ধ হয়ে এসে দলীয় কার্যালয়ে অবস্থান নেওয়া পদবঞ্চিতদের হটিয়ে দেয়। ধাওয়া খেয়ে পদবঞ্চিতরা দলীয় কার্যালয় থেকে পালিয়ে যায়। 

এ সময় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নতুন কমিটির পক্ষে স্লোগান দিতে থাকে কয়েকশ নেতাকর্মী। বন্ধ হয়ে যায় সড়কে সব যান চলাচল। 

পুলিশ, সেনাবাহিনী সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়। একই সময় বিএনপি কার্যালয় এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা ছাত্র দলের সভাপতি অলি আহাদ বলেন, আমরা সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করব। এখানে কারো মনে কষ্ট পাওয়ার কিছু নেই। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীমউদ্দিন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন দুইপক্ষই ফিরে গেছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, শুক্রবার রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সেক্রেটারিসহ নেতারা এসে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর সোমবার বিকেল তিনটায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবর শুনে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow