রাজধানীতে আ.লীগের সাবেক এমপি নজরুল গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। ডিবি সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযান শেষে সেখান থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

রাজধানীতে আ.লীগের সাবেক এমপি নজরুল গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযান শেষে সেখান থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow