রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

দেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের প্রসার, নতুন প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। শেষ হবে ২৫ এপ্রিল। এতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীরা। মেলায় বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার ও লিথিয়াম ব্যাটারি প্রযুক্তির আধুনিক সমাধান প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ কমাতে ইভি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীদের জন্য হল নম্বর-১, হল নম্বর-২ ও আউটডোর এলাকায় বিভিন্ন প্যাভিলিয়ন উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনীর মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের বাজার আরও সম্প্রসারিত এবং স্থানীয় শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। প্রদর্শনীর অন্যতাম উদ্যোক্তা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি দুই চাকা থেকে শুরু করে গাড়ি, এস

রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

দেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের প্রসার, নতুন প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশনস ২০২৬’।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। শেষ হবে ২৫ এপ্রিল। এতে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন অটোমোবাইল কোম্পানি, যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীরা।

মেলায় বৈদ্যুতিক এসইউভি, ইভি ট্রাক, থ্রি-হুইলার, টু-হুইলার ও লিথিয়াম ব্যাটারি প্রযুক্তির আধুনিক সমাধান প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট ও পরিবেশ দূষণ কমাতে ইভি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

দর্শনার্থীদের জন্য হল নম্বর-১, হল নম্বর-২ ও আউটডোর এলাকায় বিভিন্ন প্যাভিলিয়ন উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনীর মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের বাজার আরও সম্প্রসারিত এবং স্থানীয় শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

প্রদর্শনীর অন্যতাম উদ্যোক্তা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি দুই চাকা থেকে শুরু করে গাড়ি, এসইউভি, মাইক্রোবাস, মিনি ট্রাকসহ বিভিন্ন ধরনের ইভি বাজারে আনতে কাজ করছে।

রাজধানীতে চলছে অটোমোবাইল শিল্পের প্রদর্শনী

প্রতিষ্ঠানটির দাবি, তাদের উৎপাদিত ইভিগুলো হবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের, যা আমদানি করা ব্যবহৃত গাড়ির তুলনায় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যাবে। একই সঙ্গে এসব যানবাহন ব্যবহারকারীদের অপারেশনাল ব্যয় ব্যাপকভাবে কমিয়ে দেবে। জ্বালানি খরচ প্রায় ৯০ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

এছাড়া, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে এসব ইভি থেকে কোনো ধরনের কার্বন নিঃসরণ বা বিষাক্ত গ্যাস নির্গমন হবে না, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে যানবাহনের পারফরম্যান্স বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশালাইজড ইকোনমিক জোনে স্থাপিত হয়েছে তাদের উৎপাদন কারখানা।

দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশে এবং বৈদ্যুতিক যানবাহনের প্রসারে এই উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইএইচটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow