রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশু (১২) নিহত হয়েছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিনথিয়া আক্তার নামের এক পথচারী বলেন, ‘বিকেল ৩টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে। শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। কেএজেডআইএ/একিউএফ

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশু (১২) নিহত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা সিনথিয়া আক্তার নামের এক পথচারী বলেন, ‘বিকেল ৩টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে। শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow