রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই জহির উদ্দিন জানান, আমার ভাই আগে চাকরি করতো। চাকরি চলে যাওয়ায় সে বেকার হয়ে পড়েছিল। পরে ঢাকায় সে চাকরির জন্য আসে। রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের সন্তান, নিহত এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুদ্দিন তালুকদার জানান, আমরা জানতে পারি রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় কোনো কোন এক দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই জহির উদ্দিন জানান, আমার ভাই আগে চাকরি করতো। চাকরি চলে যাওয়ায় সে বেকার হয়ে পড়েছিল। পরে ঢাকায় সে চাকরির জন্য আসে। রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের সন্তান, নিহত এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুদ্দিন তালুকদার জানান, আমরা জানতে পারি রাত সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় কোনো কোন এক দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা সেটি এখনও জানা যায়নি। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএমএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow