রাজধানীর বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ করেই আগুন লাগে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজারে একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ করেই আগুন লাগে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow