রাজনীতিতে ঝড় তুলছেন বিজয়, তিরুপতিতে তৃষার বিশেষ দিন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে এখন তামিলনাড়ুর রাজনীতি সরগরম। অভিনয়ের পর্দা পেরিয়ে প্রথমবারের মতো নির্বাচনের ময়দানে নেমেই চমক দেখাচ্ছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এরই মধ্যে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। শুরু থেকেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। ভোটের ফলাফলের ধারা সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ধরনের সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই জনপ্রিয় অভিনেতা। এদিকে একই দিনটি বিশেষ হয়ে উঠেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের জন্যও। ৪ মে নিজের ৪৩তম জন্মদিনে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিনি তিরুপতির মন্দিরে যান। সকালবেলা মন্দিরে পূজা দেওয়ার ছবি ও ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।   তৃষার এই মন্দির সফর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, বিজয়ের নির্বাচনী সাফল্যের জন্যই প্রার্থনা করতে সেখানে গিয়েছিলেন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তৃষা। অন্যদিকে সম্ভাব্য জয় নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে টিভিকে। দলীয় প্রার্থীদের ফল ঘোষণার আগে

রাজনীতিতে ঝড় তুলছেন বিজয়, তিরুপতিতে তৃষার বিশেষ দিন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে এখন তামিলনাড়ুর রাজনীতি সরগরম। অভিনয়ের পর্দা পেরিয়ে প্রথমবারের মতো নির্বাচনের ময়দানে নেমেই চমক দেখাচ্ছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এরই মধ্যে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

শুরু থেকেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়। ভোটের ফলাফলের ধারা সেই ইঙ্গিতই দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় ধরনের সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই জনপ্রিয় অভিনেতা।

এদিকে একই দিনটি বিশেষ হয়ে উঠেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের জন্যও। ৪ মে নিজের ৪৩তম জন্মদিনে কোনো আগাম ঘোষণা ছাড়াই তিনি তিরুপতির মন্দিরে যান। সকালবেলা মন্দিরে পূজা দেওয়ার ছবি ও ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

তৃষার এই মন্দির সফর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, বিজয়ের নির্বাচনী সাফল্যের জন্যই প্রার্থনা করতে সেখানে গিয়েছিলেন তিনি। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তৃষা।

অন্যদিকে সম্ভাব্য জয় নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে টিভিকে। দলীয় প্রার্থীদের ফল ঘোষণার আগে কোথাও না যাওয়ার নির্দেশ দিয়েছেন বিজয়। রাজনৈতিক অন্তর্ঘাত এড়াতে সম্ভাব্য বিজয়ীদের নির্দিষ্ট নিরাপদ স্থানে রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:
ভারতের বিধানসভা নির্বাচনে চমক দেখাচ্ছেন যেসব তারকা 
কেন মদ্যপান ছাড়লেন জাহ্নবী, জানালেন অভিনেত্রী 

সব মিলিয়ে, একদিকে রাজনীতিতে বিজয়ের উত্থান, অন্যদিকে তৃষার ব্যক্তিগত মুহূর্ত- দুই মিলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দুই তারকা। বিশ্লেষকদের মতে, সবকিছু ঠিক থাকলে খুব শিগগির মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন থালাপতি বিজয়।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow