রাজপথে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। ঘোষণা অনুযায়ী আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিঁয়াজো কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে৷ রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই৷

রাজপথে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

ঘোষণা অনুযায়ী আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিঁয়াজো কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে৷

তিনি বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধুমাত্র সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে৷ রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow