অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার পরিবহনকে জরিমানা

পিরোজপুরে রুট পারমিট না থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহন কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (রোববার, ২২ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ। আদালত সূত্রে জানা যায়, রুট পারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার পরিবহনকে জরিমানা

পিরোজপুরে রুট পারমিট না থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহন কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (রোববার, ২২ মার্চ) বিকেলে পিরোজপুর নতুন বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, রুট পারমিট ছাড়া চলাচল এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সেবাগ্রীন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা, ওয়েলকাম পরিবহনকে ১০ হাজার টাকা, লাবিবা পরিবহনকে ২৫ হাজার টাকা এবং বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুটপারমিট ছাড়া গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মোবারক হোসেন, পুলিশ সদস্যরা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম শামীম এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাঈম তালুকদার।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow