রাজবাড়ীতে রেললাইনে ট্রাক: ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর চলে আসে। এতে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভোর চারটার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সার বোঝাই ট্রাকটি বসন্তপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের ওপর উঠে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।খবর পেয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজবাড়ীতে রেললাইনে ট্রাক: ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর চলে আসে। এতে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ভোর চারটার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে যশোরের নওয়াপাড়া থেকে মানিকগঞ্জগামী সার বোঝাই ট্রাকটি বসন্তপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনের ওপর উঠে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow