রাজশাহীতে ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সামারি ট্রায়াল কোর্ট। বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, ওজনে কারচুপি এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দইয়ের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় মৌচাক মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কাপড়ের ক্রয় রশিদ (ভাউচার) প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়মিতভাবে সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চি
ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে সামারি ট্রায়াল কোর্ট। বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, ওজনে কারচুপি এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দইয়ের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখায় মৌচাক মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কাপড়ের ক্রয় রশিদ (ভাউচার) প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সামারি কোর্ট পরিচালনা প্রসঙ্গে সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়মিতভাবে সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল রোধ এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন। রাজশাহী মহানগরীকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এই আইনি তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?