রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা
শ্রমিক সংগঠনের ফেডারেশন ঘোষিত কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের দূরপাল্লার যাত্রীরা।
সোমবার (১৮ মে) সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলে জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী টিকিট কেটে কাউন্টারে এসে বাস বন্ধের খবর পেয়ে অপেক্ষা করছেন। কেউ বিকল্প যানবাহনের খোঁজ করছেন, আবার কেউ অনিশ্চয়তার মধ্যে বসে আছেন বাস চলাচল স্বাভাবিক হওয়ার আশায়।
গ্রামীণ ট্রাভেলস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী আরিফুর রহমান বলেন, ঢাকায় জরুরি কাজ আছে। দুপুর ২টার গাড়ির টিকিট কেটেছিলাম। কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। এখন অপেক্ষা করছি কখন গাড়ি ছাড়বে।
ঢাকায় হাসপাতালে ভর্তি নাতনিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে আসা রেহেনা বেগম বলেন, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে জানতাম না। আগে জানলে অন্য ব্যবস্থা করতাম। অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে আছি। জানি না ঢাকা যেতে পারব কিনা।
বাস চলাচল বন্ধ থাকায় ক

বাস চলাচল বন্ধ থাকায় কর্মহীন সময় কাটাচ্ছেন কাউন্টারকর্মী ও পরিবহন শ্রমিকরাও। পরিবহন শ্রমিক আব্দুর রহমান বলেন, গাড়ি চললে আয় আছে, না চললে নেই। এখন পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে।
শ্রমিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সাধারণ শ্রমিকদের মতামত ছাড়াই কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। তারা বর্তমান কমিটি বাতিল করে আহ্বায়ক বা এডহক কমিটি গঠন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
শ্রমিকদের দাবি, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আশ্বাস পেলে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।