রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হবে। সোমবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি কমিটির ৩(খ) নম্বর সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ ১০ মে (রোববার) নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে ক্লাস শুরু করার তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করি, নির্ধারিত সময় থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করা সম্ভব হবে। পাশাপাশি যেসব সিট এখনো ফাঁকা রয়েছে, সেগুলোর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রমও চলমান থাকবে। মনির হোসেন মাহিন/এমএন/এএসএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হবে। সোমবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি কমিটির ৩(খ) নম্বর সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ ১০ মে (রোববার) নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে ক্লাস শুরু করার তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করি, নির্ধারিত সময় থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করা সম্ভব হবে। পাশাপাশি যেসব সিট এখনো ফাঁকা রয়েছে, সেগুলোর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রমও চলমান থাকবে।

মনির হোসেন মাহিন/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow