রাতে ঢাকায় ঢুকছে গরু, পথে পথে পুলিশের কড়া নজরদারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু আসতে শুরু করেছে। বিশেষ করে রাতের বেলায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গ থেকে ট্রাক ও পিকআপভ্যানে করে বিপুল সংখ্যক গরু ঢাকায় প্রবেশ করছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পথে পথে পুলিশের কড়া নজরদারি দেখা গেছে। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা গেছে এমন চিত্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা গরু নিয়ে ঢাকার বিভিন্ন পশুর হাটে নিয়ে আসছেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক ও পিকআপে করে এসব গরু নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। বিশেষ করে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পশুবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। মফিজুল নামের এক ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরবঙ্গের হাট থেকে গরু কিনে ট্রাকে করে ঢাকার গাবতলী যাচ্ছিলেন। রাতের বেলা যানজট তুলনামূলক কম থাকায় বেশিরভাগ ব্যবসায়ী এ সময়টাকেই বেছে নিচ্ছেন। আকবর মিয়া নামের আরেক গরু ব্যবসায়ী বলেন, রাতে আবহাওয়া কিছুটা শান্ত থাকে। তাই আমরা রাতেই গরু নিয়ে ঢাকায় রওনা দিই। তবে পথে প

রাতে ঢাকায় ঢুকছে গরু, পথে পথে পুলিশের কড়া নজরদারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় কোরবানির পশু আসতে শুরু করেছে। বিশেষ করে রাতের বেলায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গ থেকে ট্রাক ও পিকআপভ্যানে করে বিপুল সংখ্যক গরু ঢাকায় প্রবেশ করছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পথে পথে পুলিশের কড়া নজরদারি দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা গেছে এমন চিত্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যাপারিরা গরু নিয়ে ঢাকার বিভিন্ন পশুর হাটে নিয়ে আসছেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক ও পিকআপে করে এসব গরু নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। বিশেষ করে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পশুবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

মফিজুল নামের এক ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরবঙ্গের হাট থেকে গরু কিনে ট্রাকে করে ঢাকার গাবতলী যাচ্ছিলেন। রাতের বেলা যানজট তুলনামূলক কম থাকায় বেশিরভাগ ব্যবসায়ী এ সময়টাকেই বেছে নিচ্ছেন।

আকবর মিয়া নামের আরেক গরু ব্যবসায়ী বলেন, রাতে আবহাওয়া কিছুটা শান্ত থাকে। তাই আমরা রাতেই গরু নিয়ে ঢাকায় রওনা দিই। তবে পথে পুলিশও নিরাপত্তা দিচ্ছে, এজন্য কিছুটা স্বস্তিতে আছি।

এদিকে রাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। চুরি, ছিনতাই ও অবৈধ পশু পরিবহন ঠেকাতে পুলিশ বাড়তি সতর্ক অবস্থানে রয়েছেন।

মহাসড়কে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহন বেড়েছে। তাই যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে যানজট বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। গরুর হাট থেকে শুরু করে গরু আসার রুট সব জায়গা নজরদারিতে রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করছেন। এছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow