রাত ১টার মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আরও পড়ুন বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৬৭ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার (২৬ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। গত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। একিউএফ/
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৬৭ শতাংশ।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল রোববার (২৬ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
গত ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
একিউএফ/
What's Your Reaction?
