ট্রাম্পের দাবি ইরানকে অস্ত্র দেবে না শি-পুতিন, তেহরানের পক্ষ নিলো চীন

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন-রাশিয়া এমনটি করবে না বলে উভয় দেশই আশ্বস্ত করেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা নিশ্চয়ই আমাকে হতাশ করতে চাইবে না’। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন-দুজনের প্রতিশ্রুতির ওপর তিনি আস্থা রাখেন। ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং বৈঠকে তাকে আশ্বস্ত করেছেন যে, চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না, এমনকি চীনা কোম্পানির মাধ্যমেও নয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে, কোনো পরিস্থিতিতেই তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই প্রতিশ্রুতির মধ্যে চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় বিশ্বাস করি। তাছাড়া আমিও তার জন্য অনেক বড় বড় সুবিধা করে দিচ্ছি। শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানের পর্যটন শহর চোলপোন-আতায়

ট্রাম্পের দাবি ইরানকে অস্ত্র দেবে না শি-পুতিন, তেহরানের পক্ষ নিলো চীন

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন-রাশিয়া এমনটি করবে না বলে উভয় দেশই আশ্বস্ত করেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা নিশ্চয়ই আমাকে হতাশ করতে চাইবে না’।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন-দুজনের প্রতিশ্রুতির ওপর তিনি আস্থা রাখেন।

ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং বৈঠকে তাকে আশ্বস্ত করেছেন যে, চীন কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না, এমনকি চীনা কোম্পানির মাধ্যমেও নয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রেসিডেন্ট শি বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে আমাকে বলেছেন যে, কোনো পরিস্থিতিতেই তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন বা বিক্রি করবেন না। এই প্রতিশ্রুতির মধ্যে চীনা কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় বিশ্বাস করি। তাছাড়া আমিও তার জন্য অনেক বড় বড় সুবিধা করে দিচ্ছি।

শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানের পর্যটন শহর চোলপোন-আতায় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এর সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেছেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU) বহুপক্ষীয় মধ্যস্থতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। আলোচনা অব্যাহত রাখা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকে অর্জিত ঐকমত্যে ফিরে যাওয়া এখন জরুরি।

এদিকে, ইরান ইস্যুতে ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অস্ত্র না দেওয়ার একই ধরনের আশ্বাস দিয়েছেন।

ট্রাম্প বলেন, তিনি (পুতিন) জানেন যে আমি ইউক্রেনকে অস্ত্র বিক্রি করি না; আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করি। তারা পুরো মূল্য পরিশোধ করে এবং এরপর সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।

তবে, মার্কো রবিওর মন্তব্যের জেরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, আলাস্কা সম্মেলনে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবগুলো অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করেছে কিয়েভ। এর পেছনে বড় কারণ হলো ইউক্রেনের জন্য অব্যাহত মার্কিন সামরিক সহায়তা। জেলেনস্কি সরকারকে বিপুল পরিমাণ ড্রোন ও অন্যান্য অস্ত্র দেওয়া হচ্ছে, যা তারা বেসামরিক মানুষের ওপর হামলা এবং রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে ব্যবহার করছে।

সূত্র: রয়টার্স/আনাদোলু এজেন্সি

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow