রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খোলা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা ওই গ্রামের রাজিবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। একই সময়ে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন পাশের বাড়ির হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরও এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খোলা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা ওই গ্রামের রাজিবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

একই সময়ে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন পাশের বাড়ির হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow