রামিসার আর্তনাদ ছুঁয়ে গেল শাকিব খানকেও
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এরই মধ্যে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও। যার ধারাবাহিকতায় অভিযুক্ত ধর্ষকের বিচার দাবি করছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টটি শিশু রামিসার আর্তনাদকেই যেন তুলে ধরছে বারবার। নিম্নে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পোস্টটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে ন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এরই মধ্যে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও।
যার ধারাবাহিকতায় অভিযুক্ত ধর্ষকের বিচার দাবি করছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টটি শিশু রামিসার আর্তনাদকেই যেন তুলে ধরছে বারবার।
নিম্নে মেগাস্টার শাকিব খানের ফেসবুক পোস্টটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার! শিশু রামিসার সাথে হওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়! প্রয়োজন দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।
এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। তাই এখন সময় আইনের কঠোর প্রয়োগ, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, “আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!”
What's Your Reaction?