রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। খবর আল-জাজিরার।  সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, শিল্পনগরী ডনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলেও নিয়মিত রুশ হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানান, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরী রয়েছে। হামলায় বহু ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং আহতদের মধ্যে অনেকেই মাথায় আঘাত, শরীরে শার্পনেলের ক্ষত, হাড় ভাঙা ও বিস্ফোরণের অভিঘাতে আহত হয়েছেন। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপরিজহজহিয়া শহরে রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং এক শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সেই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। শহরটির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ দাবি করলেও পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, একই দিনে রাশিয়া আরও অন্যান্

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। খবর আল-জাজিরার। 

সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, শিল্পনগরী ডনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলেও নিয়মিত রুশ হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানঝা জানান, নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরী রয়েছে। হামলায় বহু ভবনের জানালার কাচ ভেঙে গেছে এবং আহতদের মধ্যে অনেকেই মাথায় আঘাত, শরীরে শার্পনেলের ক্ষত, হাড় ভাঙা ও বিস্ফোরণের অভিঘাতে আহত হয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপরিজহজহিয়া শহরে রুশ ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং এক শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। শহরটি যুদ্ধের সামনের সারি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি সেই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। শহরটির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ দাবি করলেও পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, একই দিনে রাশিয়া আরও অন্যান্য অঞ্চলেও হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের চিকিৎসা চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow