রাস্তায় ইফতার করে বিপাকে দীপিকার ননদ
ইফতারের মহিমা ছাপিয়ে এখন নেটদুনিয়ায় বিতর্কের তুঙ্গে জনপ্রিয় ইউটিউবার সাবা ইব্রাহিম। ভারতীয় টেলিভিশন জগতের দুই পরিচিত মুখ দীপিকা কক্কর এর ননদ ও শোয়েব ইব্রাহিমের এই বোন এবার এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। সম্প্রতি সাবার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে মুম্বই থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে জনাকীর্ণ এক মহাসড়কের ঠিক পাশেই ইফতার করছেন তিনি। ভিডিওর একপাশে যখন পরিবারের সদস্যরা শান্তিতে ইফতার করছেন, ঠিক তার কয়েক হাত দূর দিয়েই প্রবল বেগে ধেয়ে যাচ্ছে একের পর এক ভারী যানবাহন। সাদার্ন হাইওয়ের এই দৃশ্য ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সচেতন নাগরিক—সবাই সাবার এই কর্মকাণ্ডকে 'চরম দায়িত্বজ্ঞানহীন' এবং 'ঝুঁকিপূর্ণ স্টান্ট' বলে আখ্যা দিয়েছেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, , দ্রুতগামী যানবাহনের চলাচলের মধ্যেই রাস্তার পাশে চাদর পেতে স্বামী ও কোলের শিশুকে নিয়ে ইফতার করছেন তিনি। ইফতারের সময় হয়ে যাওয়ায় এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি রাস্তার পাশেই এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়। এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচন
ইফতারের মহিমা ছাপিয়ে এখন নেটদুনিয়ায় বিতর্কের তুঙ্গে জনপ্রিয় ইউটিউবার সাবা ইব্রাহিম। ভারতীয় টেলিভিশন জগতের দুই পরিচিত মুখ দীপিকা কক্কর এর ননদ ও শোয়েব ইব্রাহিমের এই বোন এবার এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা।
সম্প্রতি সাবার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে মুম্বই থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে জনাকীর্ণ এক মহাসড়কের ঠিক পাশেই ইফতার করছেন তিনি। ভিডিওর একপাশে যখন পরিবারের সদস্যরা শান্তিতে ইফতার করছেন, ঠিক তার কয়েক হাত দূর দিয়েই প্রবল বেগে ধেয়ে যাচ্ছে একের পর এক ভারী যানবাহন।
সাদার্ন হাইওয়ের এই দৃশ্য ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সচেতন নাগরিক—সবাই সাবার এই কর্মকাণ্ডকে 'চরম দায়িত্বজ্ঞানহীন' এবং 'ঝুঁকিপূর্ণ স্টান্ট' বলে আখ্যা দিয়েছেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, , দ্রুতগামী যানবাহনের চলাচলের মধ্যেই রাস্তার পাশে চাদর পেতে স্বামী ও কোলের শিশুকে নিয়ে ইফতার করছেন তিনি। ইফতারের সময় হয়ে যাওয়ায় এবং গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় তিনি রাস্তার পাশেই এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যস্ত হাইওয়ের পাশে এভাবে বসে ইফতার করাকে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। অনেকে মন্তব্য করেছেন যে, নিজের পাশাপাশি ছোট শিশুর জীবনকেও তিনি ঝুঁকির মুখে ফেলেছেন। এছাড়া আইন অনুযায়ী মহাসড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাবা ইব্রাহিম তার তারকা ভাই ও ভাবির সুবাদে পরিচিতি পেলেও বর্তমানে ব্যক্তিগত ভ্লগের মাধ্যমে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়। তবে এবারের এই ভিডিওটি তাকে প্রশংসার বদলে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। নেটিজেনদের একাংশ তাকে জননিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
What's Your Reaction?