রাস্তায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

কুড়িগ্রামের চিলমারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রলিচাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রমনা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. রুকুনুজ্জামান স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আব্দুর রহমান বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় একটি ট্রলির নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় বিরাজ করছে গভীর শোক ও বিষাদের পরিবেশ। দুর্ঘটনার পর ট্রলিসহ চালককে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow