রাহুলের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ?

মাত্র ৪৩ বছর বয়সে জনপ্রিয় অভিনেতা ও সুলেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত দুই বাংলার বিনোদনজগৎ। তবে এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অভিনেতার মৃত্যু নিয়ে তিন ধরনের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, তার মেগা সিরিয়ালের শুটিং শিডিউলে পানির ওপর কোনো দৃশ্য ধারণের পরিকল্পনাই ছিল না। প্রশ্ন উঠেছে—তাহলে পানির ওপর শুটিংটি করল কারা? এছাড়া পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে ওড়িশার তালসারিতে শুটিং চললেও ওড়িশা পুলিশকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তারা ঘটনার খবর পায় দিঘা কোস্টাল পুলিশের কাছ থেকে। রাহুলের মৃত্যু নিয়ে প্রোডাকশন ইউনিটের একটি অংশ দাবি করছে, সারাদিনের শুটিং শেষে ক্লান্তি কাটাতে রাহুল সৈকতে গেলে হঠাৎ জোয়ারের টানে তিনি তলিয়ে যান। অন্যদিকে, দ্বিতীয় একটি তত্ত্বে বলা হচ্ছে—সমুদ্রে নৌকার ওপর ড্রোনে ‘টপ শট’ নেওয়ার সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং রাহুলের মৃত্যু হয়। তবে তৃতীয় তত্ত্বটি দিয়েছেন তার সহ-অভিনেত্রী শ্বেতা মিত

রাহুলের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ?
মাত্র ৪৩ বছর বয়সে জনপ্রিয় অভিনেতা ও সুলেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত দুই বাংলার বিনোদনজগৎ। তবে এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অভিনেতার মৃত্যু নিয়ে তিন ধরনের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, তার মেগা সিরিয়ালের শুটিং শিডিউলে পানির ওপর কোনো দৃশ্য ধারণের পরিকল্পনাই ছিল না। প্রশ্ন উঠেছে—তাহলে পানির ওপর শুটিংটি করল কারা? এছাড়া পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে ওড়িশার তালসারিতে শুটিং চললেও ওড়িশা পুলিশকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তারা ঘটনার খবর পায় দিঘা কোস্টাল পুলিশের কাছ থেকে। রাহুলের মৃত্যু নিয়ে প্রোডাকশন ইউনিটের একটি অংশ দাবি করছে, সারাদিনের শুটিং শেষে ক্লান্তি কাটাতে রাহুল সৈকতে গেলে হঠাৎ জোয়ারের টানে তিনি তলিয়ে যান। অন্যদিকে, দ্বিতীয় একটি তত্ত্বে বলা হচ্ছে—সমুদ্রে নৌকার ওপর ড্রোনে ‘টপ শট’ নেওয়ার সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং রাহুলের মৃত্যু হয়। তবে তৃতীয় তত্ত্বটি দিয়েছেন তার সহ-অভিনেত্রী শ্বেতা মিত্র। তিনি সরাসরি দাবি করেন, শুটিংটি নৌকার ওপরই চলছিল এবং ঢেউয়ের ধাক্কায় তারা দুজনেই পানিতে পড়ে যান। তিনি নিজে পাড়ে উঠতে পারলেও রাহুল পারেননি। পরে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একাধিক এমন পরস্পরবিরোধী বয়ানের কারণে ঘটনাটি নিয়ে ‘অস্বাভাবিক মৃত্যু’ বা ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের অনুমতিক্রমে ময়নাতদন্তের কাজ শেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এখন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow