রিয়াল ২১৪৪ কোটি টাকা দিলেও সেরা তারকাকে ছাড়বে না পিএসজি

আসন্ন ক্লাব নির্বাচনের আগে চমকপ্রদ ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২১৪৪ কোটি টাকা প্রায়) ব্যয়ে একজন বিশ্বমানের তারকা ফুটবলারকে দলে ভিড়াবে রিয়াল মাদ্রিদ। পেরেজের এই ঘোষণার পরপরই ফুটবল মহলে শুরু হয় জোর আলোচনা-কে হতে পারেন সেই রহস্যময় ‘বড় নাম’? এত বড় অঙ্কের ট্রান্সফার ফি বহন করতে পারেন এমন খেলোয়াড়ের সংখ্যা বর্তমানে খুবই সীমিত। সাম্প্রতিক সময়ে টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী শক্তিশালী ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর কয়েকজন তারকার নাম আলোচনায় উঠে আসে। বিশেষ করে ভিতিনহা এবং হোয়াও নেভেসকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছিল। তবে স্প্যানিশ গণমাধ্যম কোপ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিএসজির অবস্থান একেবারেই পরিষ্কার। ক্লাবটি ভিতিনহা কিংবা জোয়াও নেভেস—কাউকেই বিক্রির জন্য বিবেচনা করছে না। এমনকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও না। ফরাসি ক্লাবটির মতে, রিয়াল মাদ্রিদ এই ধরনের

রিয়াল ২১৪৪ কোটি টাকা দিলেও সেরা তারকাকে ছাড়বে না পিএসজি

আসন্ন ক্লাব নির্বাচনের আগে চমকপ্রদ ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২১৪৪ কোটি টাকা প্রায়) ব্যয়ে একজন বিশ্বমানের তারকা ফুটবলারকে দলে ভিড়াবে রিয়াল মাদ্রিদ।

পেরেজের এই ঘোষণার পরপরই ফুটবল মহলে শুরু হয় জোর আলোচনা-কে হতে পারেন সেই রহস্যময় ‘বড় নাম’? এত বড় অঙ্কের ট্রান্সফার ফি বহন করতে পারেন এমন খেলোয়াড়ের সংখ্যা বর্তমানে খুবই সীমিত।

সাম্প্রতিক সময়ে টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী শক্তিশালী ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর কয়েকজন তারকার নাম আলোচনায় উঠে আসে। বিশেষ করে ভিতিনহা এবং হোয়াও নেভেসকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছিল।

তবে স্প্যানিশ গণমাধ্যম কোপ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, পিএসজির অবস্থান একেবারেই পরিষ্কার। ক্লাবটি ভিতিনহা কিংবা জোয়াও নেভেস—কাউকেই বিক্রির জন্য বিবেচনা করছে না। এমনকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও না।

ফরাসি ক্লাবটির মতে, রিয়াল মাদ্রিদ এই ধরনের গুঞ্জন তৈরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তাই তারা এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে চায় না।

পেরেজ জানিয়েছেন, যদি তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন, তাহলে ভোটগ্রহণের মাত্র দুই দিন পরই অর্থাৎ মঙ্গলবার তারকা খেলোয়াড়টির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে। এতে করে সম্ভাবনা তৈরি হয়েছে যে, ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই চুক্তিটি সম্পন্ন হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা শুধু ট্রান্সফার বাজারেই উত্তেজনা তৈরি করেনি, বরং নির্বাচনের আগে ক্লাব সদস্যদের দৃষ্টি নিজের দিকে টানার কৌশল হিসেবেও কাজ করছে। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমেকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

আরও পড়ুন>রিয়ালের ইতিহাসে রেকর্ড ট্রান্সফারের ঘোষণা পেরেজের, কে সেই ফুটবলার?

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow