রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন বরাদ্দ ১৫ হাজার ৪৯৯ কোটি টাকা
দেশের সব থেকে ব্যয়বহুল ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন’ প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৫ হাজার ৪৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
দেশের জ্বালানি খাতের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। গত ৭ এপ্রিল প্রকল্পের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। মূলত প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতেই এই বড় ধরণের বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে বরাদ্দ বাড়ছে ৫১ শতাংশ
পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, নির্মাণকাজের অগ্রগতি এবং সংশোধিত প্রকল্প ব্যয়ের চাপ সামাল দিতে চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) থেকে আরও ৫ হাজার ৮৮ কোটি টাকা বাড়তি বরাদ্দ চেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বর্তমানে প্রকল্পটির জন্য চলতি অর্থবছরের আরএডিপিতে বরাদ্দ রয়েছে ১০