রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে রচনা, কবিতা, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।  আয়োজিত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘ক’ গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলন’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলনের চেতনা ও দেশপ্রেম’। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা কবি আমিনুল ইসলাম সৈকতের ‘জুলাই বিপ্লব’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা কবি হাসান রোবায়েতের ‘সিঁথি’ কবিতা আবৃত্তি করে। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও দেশপ্রেম’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদ

রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গনে রচনা, কবিতা, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।  আয়োজিত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘ক’ গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলন’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলনের চেতনা ও দেশপ্রেম’। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা কবি আমিনুল ইসলাম সৈকতের ‘জুলাই বিপ্লব’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা কবি হাসান রোবায়েতের ‘সিঁথি’ কবিতা আবৃত্তি করে। রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও দেশপ্রেম’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow