ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ-পুনর্লিখন কার্যক্রম শুরু

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতিগুলো রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। এ কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,

ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ-পুনর্লিখন কার্যক্রম শুরু

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সংরক্ষণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর মো. ইসরাফিল প্রাং, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত দেয়ালে আঁকা জুলাই-গ্রাফিতিগুলো রংকরণ ও পুনর্লিখনের কাজ চলবে। এ কর্মসূচিতে নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাইয়ের গ্রাফিতিগুলো পতিত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন করছে। জনমনে সেই সময়ের নির্যাতন-নিপীড়নের স্মৃতি জাগ্রত রাখতেই এগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। আন্দোলন দমনে তৎকালীন সরকার সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালিয়েছিল। এর প্রতিবাদে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করেন। তবে তার আগে সহস্রাধিক নিরীহ মানুষের প্রাণহানি ঘটে।

উপাচার্য আরও বলেন, সেই সময় ছাত্র-ছাত্রীরা দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে দুঃশাসন ও নিপীড়নের চিত্র তুলে ধরেছিল। এসব গ্রাফিতি এখন দেশের জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই রক্তাক্ত দিনগুলোর কথা স্মরণ করতে পারে এবং ফ্যাসিবাদবিরোধী চেতনা ধারণ করতে পারে, সে লক্ষ্যেই এগুলো সংরক্ষণ করা হচ্ছে।

তিনি ভবিষ্যতে দেশে যেন আর কোনো ধরনের ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকারের উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে গ্রাফিতি অঙ্কন ও সংরক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অমর একুশে হল অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ ছাড়া একই উপলক্ষে গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে আনওয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারিতে ‘জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এতে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, অণুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. মনজুরুল করিম এবং ছাত্র উপদেষ্টা ড. সামিনা মমতাজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow