রোদে স্বস্তি দেবে যেসব রঙের পোশাক

গরমের দিনে বাইরে বের হওয়ার সময় পোশাকের রং শুধু ফ্যাশনের বিষয় নয়, শরীরকে তুলনামূলক স্বস্তিতে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে গবেষণা করেছেন তোশিয়াকি ইচিনোজ, যিনি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সের এর গবেষক। তার গবেষণা দলের এক পরীক্ষায় নয়টি ম্যানিকিনকে বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে দীর্ঘ সময় সরাসরি রোদের মধ্যে রাখা হয়। ব্যবহৃত রংগুলোর মধ্যে ছিল সাদা, কালো, লাল, হলুদ, নীল এবং হালকা ও গাঢ় সবুজসহ আরও কয়েকটি রং। নির্দিষ্ট সময় পর তাপমাত্রা পরিমাপ করে দেখা যায়, সাদা রঙের পোশাক সবচেয়ে কম তাপ শোষণ করে, আর কালো রং সবচেয়ে বেশি তাপ ধরে রাখে। আরও পড়ুন: বেয়ার নেলস, সৌন্দর্যের নতুন বিলাসী ভাষা ডিমের আঁশটে গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে নখ কাটার সঠিক নিয়ম না জানলেই বিপদ গবেষণার ফলাফল অনুযায়ী, সাদা রঙের পর হলুদ, ধূসর এবং লাল রঙের পোশাক তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে, ফলে গরমে কিছুটা বেশি আরাম দিতে পারে। বিশেষভাবে লাল রঙের ফলাফল গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে, কারণ সাধারণ ধারণায় লালকে উষ্ণতার প্রতীক বা ‘ওয়ার্ম কালার’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, পরীক্ষায় দেখা গেছে

রোদে স্বস্তি দেবে যেসব রঙের পোশাক

গরমের দিনে বাইরে বের হওয়ার সময় পোশাকের রং শুধু ফ্যাশনের বিষয় নয়, শরীরকে তুলনামূলক স্বস্তিতে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে গবেষণা করেছেন তোশিয়াকি ইচিনোজ, যিনি জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল সায়েন্সের এর গবেষক।

তার গবেষণা দলের এক পরীক্ষায় নয়টি ম্যানিকিনকে বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে দীর্ঘ সময় সরাসরি রোদের মধ্যে রাখা হয়। ব্যবহৃত রংগুলোর মধ্যে ছিল সাদা, কালো, লাল, হলুদ, নীল এবং হালকা ও গাঢ় সবুজসহ আরও কয়েকটি রং।

নির্দিষ্ট সময় পর তাপমাত্রা পরিমাপ করে দেখা যায়, সাদা রঙের পোশাক সবচেয়ে কম তাপ শোষণ করে, আর কালো রং সবচেয়ে বেশি তাপ ধরে রাখে।

আরও পড়ুন:

গবেষণার ফলাফল অনুযায়ী, সাদা রঙের পর হলুদ, ধূসর এবং লাল রঙের পোশাক তুলনামূলকভাবে কম তাপ শোষণ করে, ফলে গরমে কিছুটা বেশি আরাম দিতে পারে। বিশেষভাবে লাল রঙের ফলাফল গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে, কারণ সাধারণ ধারণায় লালকে উষ্ণতার প্রতীক বা ‘ওয়ার্ম কালার’ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, পরীক্ষায় দেখা গেছে নীল রঙের কাপড় প্রত্যাশার তুলনায় বেশি তাপ শোষণ করে। তাই দীর্ঘ সময় তীব্র রোদে থাকার পরিকল্পনা থাকলে নীল পোশাকের বদলে সাদা, হলুদ, ধূসর বা লাল রঙের পোশাক বেছে নেওয়া বেশি স্বস্তিদায়ক হতে পারে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow