রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় তারই পর্তুগিজ সতীর্থ

ক্রিশ্চিয়ানো রোনালদো নন। সৌদি প্রো লিগের চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তারই জাতীয় দলের সতীর্থ পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। আল নাসরের হয়ে নিজের প্রথম মৌসুমেই তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। একদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের নেতৃত্বে আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করে। বৃহস্পতিবার দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদো জোড়া গোল করেন। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি রোনালদোর প্রথম বড় শিরোপা। কিন্তু মৌসুমের সেরা খেলোয়াড় হতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে মোট ২৮ গোল করেছেন। অন্যদিকে, জোয়াও ফেলিক্স ২০ গোল করার পাশাপাশি সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্ট করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। তার এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়। সেরা গোলদাতার দৌড়ে কলম্বিয়ার জুলিয়ান কিনিওনেস ও ইংল্যান্ডের আইভান টোনিকে পেছনে ফেলেন ফেলিক্স। মৌসুম শেষে আল নাসরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। চেলসি থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সৌদি ক্লাবটিত

রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় তারই পর্তুগিজ সতীর্থ

ক্রিশ্চিয়ানো রোনালদো নন। সৌদি প্রো লিগের চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তারই জাতীয় দলের সতীর্থ পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়। আল নাসরের হয়ে নিজের প্রথম মৌসুমেই তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

একদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের নেতৃত্বে আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করে। বৃহস্পতিবার দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদো জোড়া গোল করেন। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি রোনালদোর প্রথম বড় শিরোপা। কিন্তু মৌসুমের সেরা খেলোয়াড় হতে পারেননি তিনি।

৪১ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে মোট ২৮ গোল করেছেন। অন্যদিকে, জোয়াও ফেলিক্স ২০ গোল করার পাশাপাশি সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্ট করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। তার এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়।

সেরা গোলদাতার দৌড়ে কলম্বিয়ার জুলিয়ান কিনিওনেস ও ইংল্যান্ডের আইভান টোনিকে পেছনে ফেলেন ফেলিক্স। মৌসুম শেষে আল নাসরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

চেলসি থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন ফেলিক্স। দুই বছরের চুক্তিতে আল নাসরে আসার পর প্রথম মৌসুমেই তিনি নিজেকে প্রমাণ করেছেন।

শিরোপা জয়ের পর ফেলিক্স বলেন, ‘ফুটবল খেলতে আমি আনন্দ পাই, বিশেষ করে নিজের স্বাভাবিক পজিশনে খেলতে। কোচ আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দলের নেতৃত্ব দিতে বলেছেন এবং আমি সেটাই করার চেষ্টা করেছি।’

এদিকে আল নাসরের কোচ হোর্হে জেসুসও মৌসুমসেরা কোচের পুরস্কার জিতেছেন। তবে শিরোপা জয়ের পর তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

জেসুস বলেন, ‘এটি সবার জয়, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর (রোনালদো) জন্য। কারণ সে এখনও সৌদি আরবে কোনো শিরোপা জিততে পারেনি। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা একসঙ্গে চ্যাম্পিয়ন হব। এখন আমার কাজ শেষ।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow