রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ দিলেন গৃহবধূ

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জের ধরে আসমত আরা (২০) নামে এক রোহিঙ্গা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে। মৃত আসমত আরা ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে। ক্যাম্পের বাসিন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আসমত আরার কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে নিজ বসতঘরের চালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঘটনার সময় ঘরে অন্য কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow