র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার (৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম ও হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে তিনি এসব তথ্য প্রকাশ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার আসামি সাবেক সে না কর্মকর্তা জিয়াউল আহসান পুরো সাক্ষ্য নিজ হাতে কাগজে-কলমে লিখে নেন। সাক্ষ্যে ইকবাল করিম ভূঁইয়া বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তিনি সে নাবাহিনী থেকে ডি জি এফ আই ও র‍্যাবে সেনা কর্মকর্তা পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলেও তিনি জানান। গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র‍্যাব ও ডি জিএ ফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূইয়া। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সে না কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। আগ

র‍্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম ও হত্যার মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার আসামি সাবেক সে না কর্মকর্তা জিয়াউল আহসান পুরো সাক্ষ্য নিজ হাতে কাগজে-কলমে লিখে নেন।

সাক্ষ্যে ইকবাল করিম ভূঁইয়া বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তিনি সে নাবাহিনী থেকে ডি জি এফ আই ও র‍্যাবে সেনা কর্মকর্তা পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলেও তিনি জানান।

গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র‍্যাব ও ডি জিএ ফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূইয়া।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সে না কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। আগামী ১৮ ফেব্রুয়ারি ইকবাল করিম ভূইয়ার জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow