লক্ষ্মীপুরে কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য ছিলেন। জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাবউদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান করা হয়েছে। জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে সাহাব উদ্দিনসহ দুইজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি ঘরে চুরি করতে ঢুকে। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরি
লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য ছিলেন।
জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাবউদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান করা হয়েছে। জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে সাহাব উদ্দিনসহ দুইজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি ঘরে চুরি করতে ঢুকে। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি চুরি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চুরির ঘটনাটির ভিডিও রয়েছে। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এনএইচআর/এমএস
What's Your Reaction?