লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে দুটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত সংখ্যক সার্টিফিকেটধারী টেকনিশিয়ান ছিল না। এ কারণে সেবা হাসপাতালকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ‌জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। কাজল কায়েস/এসআর/জে

লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে দুটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট এবং নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে জরিমানা

অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে দুই হাসপাতালকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকাসহ প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত সংখ্যক সার্টিফিকেটধারী টেকনিশিয়ান ছিল না। এ কারণে সেবা হাসপাতালকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ‌জনগণের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow