লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

অসুস্থতাজনিত কারণে থাইল্যান্ডের সামিতাবিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। টানা অতিরিক্ত পরিশ্রম ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের মাশুল দিতে গিয়ে গুরুতর নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিজেই তার শারীরিক অবস্থার এসব তথ্য জানান। বর্তমানে তিনি একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসে চিকিৎসাধীন থাকলেও তার মন পড়ে রয়েছে জন্মভূমি লক্ষ্মীপুরের রামগঞ্জে। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।  তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তার একাধিক জটিল শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি একসঙ্গে নিউরোলজি, ইউরোলজি এবং কার্ডিওলোজি—এই তিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ইতিমধ্যে এমআরআই, ইকোকার্ডিওগ্রাম ও এক্স-রেসহ বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে একটি এমআরআই পরীক্ষা সম্পন্ন করতে তাকে অ্যানাস্থেসিয়া (অচেতন বা অবশ করার প্রক্রিয়া) পর্যন্ত দিতে হয়েছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখ

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

অসুস্থতাজনিত কারণে থাইল্যান্ডের সামিতাবিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। টানা অতিরিক্ত পরিশ্রম ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের মাশুল দিতে গিয়ে গুরুতর নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিজেই তার শারীরিক অবস্থার এসব তথ্য জানান।

বর্তমানে তিনি একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসে চিকিৎসাধীন থাকলেও তার মন পড়ে রয়েছে জন্মভূমি লক্ষ্মীপুরের রামগঞ্জে। দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। 

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তার একাধিক জটিল শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি একসঙ্গে নিউরোলজি, ইউরোলজি এবং কার্ডিওলোজি—এই তিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ইতিমধ্যে এমআরআই, ইকোকার্ডিওগ্রাম ও এক্স-রেসহ বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে একটি এমআরআই পরীক্ষা সম্পন্ন করতে তাকে অ্যানাস্থেসিয়া (অচেতন বা অবশ করার প্রক্রিয়া) পর্যন্ত দিতে হয়েছে।

নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘টানা পরিশ্রম আর ঘুমহীন রাতের মাশুল হিসেবে বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছি। আগামীকাল চিকিৎসকদের সঙ্গে সব রিপোর্ট নিয়ে কথা বলব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন রিপোর্টগুলো বেশি খারাপ কিছু না আসে।’

অসুস্থ শরীরে বিদেশে অবস্থান করলেও দেশের মাটির প্রতি আকুলতার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসে শরীরটা থাকলেও মনটা পড়ে আছে রামগঞ্জে।’

একই সঙ্গে তিনি সবার কাছে তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য বিনীতভাবে দোয়ার দরখাস্ত জানিয়েছেন।

এদিকে তার অসুস্থতার খবর পেয়ে রামগঞ্জের স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow