লামায় পাহাড় কাটায় যুবকের ৬ মাসের কারাদন্ড

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মোঃ লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মোঃ লোকমান উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার সালেহ আহমদের ছেলে। বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের জেরে মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) এবং ১৫(১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পাহাড় কাটার অপরাধে মোঃ লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দন্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

লামায় পাহাড় কাটায় যুবকের ৬ মাসের কারাদন্ড

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মোঃ লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মোঃ লোকমান উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার সালেহ আহমদের ছেলে।

বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের জেরে মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) এবং ১৫(১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পাহাড় কাটার অপরাধে মোঃ লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দন্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow