লারিজানি হত্যা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যে হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। দেশটি কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইতোমধ্যেই পালটা হামলা শুরু করেছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, এই হত্যাকাণ্ডের জবাব ‘চূড়ান্তভাবে’ দেওয়া হবে। এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘উপযুক্ত সময় ও স্থানে অপরাধী যুক্তরাষ্ট্র এবং রক্তপিপাসু জায়নিস্ট শাসনের বিরুদ্ধে এমন জবাব দেওয়া হবে, যা হবে সিদ্ধান্তমূলক, প্রতিরোধমূলক এবং অনুতাপ সৃষ্টিকারী।’ তিনি আরও বলেন, আলী লারিজানি এবং অন্যান্য ‘শহিদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। এদিকে সেনাবাহিনী থেকে আলাদা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এএফপি এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরাইল জানায়, তারা এক হামলায় ই

লারিজানি হত্যা: যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যে হুমকি দিলেন ইরানের সেনাপ্রধান

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। দেশটি কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা ইতোমধ্যেই পালটা হামলা শুরু করেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, এই হত্যাকাণ্ডের জবাব ‘চূড়ান্তভাবে’ দেওয়া হবে।

এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘উপযুক্ত সময় ও স্থানে অপরাধী যুক্তরাষ্ট্র এবং রক্তপিপাসু জায়নিস্ট শাসনের বিরুদ্ধে এমন জবাব দেওয়া হবে, যা হবে সিদ্ধান্তমূলক, প্রতিরোধমূলক এবং অনুতাপ সৃষ্টিকারী।’

তিনি আরও বলেন, আলী লারিজানি এবং অন্যান্য ‘শহিদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।

এদিকে সেনাবাহিনী থেকে আলাদা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এএফপি এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরাইল জানায়, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের ‘খুঁজে বের করা অব্যাহত রাখবে’। ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইরানের ওপর মার্কিন ইসরাইলি হামলার প্রথম দিনের পর ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দেয়া হয়।

প্রথম দফার হামলায় আরও নিহত হন নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুল রাহিম মুসাভি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow