লালগালিচা দেখে ইউএনওকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রশ্ন, ‘এটা দিয়েছেন কেন?’

সরকারি অনুষ্ঠানে প্রবেশের পথে বিছানো লালগালিচা দেখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদাকে সেটি কেন দেওয়া হয়েছে প্রশ্ন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এরপর লালগালিচার ওপর দিয়ে না হেঁটে পাশের পথ দিয়ে অডিটরিয়ামে প্রবেশ করেন তিনি। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে। গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ আগস্ট) সকালে গোয়ালন্দে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রথমে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের পথে আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য লালগালিচা বিছানো হয়। সেখানে পৌঁছে প্রতিমন্ত্রী লালগালিচার দিকে তাকিয়ে ইউএনও সাইফুল হুদাকে প্রশ্ন করেন, ‘এটা দিয়েছেন ক

লালগালিচা দেখে ইউএনওকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর প্রশ্ন, ‘এটা দিয়েছেন কেন?’

সরকারি অনুষ্ঠানে প্রবেশের পথে বিছানো লালগালিচা দেখে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদাকে সেটি কেন দেওয়া হয়েছে প্রশ্ন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এরপর লালগালিচার ওপর দিয়ে না হেঁটে পাশের পথ দিয়ে অডিটরিয়ামে প্রবেশ করেন তিনি। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।

গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ আগস্ট) সকালে গোয়ালন্দে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রথমে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের পথে আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য লালগালিচা বিছানো হয়। সেখানে পৌঁছে প্রতিমন্ত্রী লালগালিচার দিকে তাকিয়ে ইউএনও সাইফুল হুদাকে প্রশ্ন করেন, ‘এটা দিয়েছেন কেন?’

এরপর তিনি লালগালিচার ওপর দিয়ে না হেঁটে পাশের পথ দিয়ে অডিটরিয়ামের দিকে এগিয়ে যান। পুরো পথেই তিনি লালগালিচা এড়িয়ে চলেন। এ সময় তার সঙ্গে থাকা স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকেও লালগালিচার পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়।

তবে অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথি ও নেতাকর্মীদের অনেকেই লালগালিচার ওপর দিয়েই অডিটরিয়ামে প্রবেশ করেন।

প্রতিমন্ত্রীর লালগালিচা এড়িয়ে চলার বিষয়টি উপস্থিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে সরকারি অনুষ্ঠানে অপ্রয়োজনীয় আড়ম্বর পরিহারের বার্তা হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। কেন তিনি লালগালিচা ব্যবহার করেননি, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের এডিপির আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow