লিগ শিরোপা জিতে ইতিহাসে প্রথম যে রেকর্ডটি গড়লো বার্সেলোনা

টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা জিততে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু সেটা যে একেবারে মোক্ষম সময়ে এসে জিতবে, তা কে ভেবেছিল? এল ক্ল্যাসিকোর মত একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মত শক্তিশালী দলকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জয় করেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো ম্যাচে জয় দিয়ে এই প্রথম কেউ শিরোপা জয় করলো। শুধু তাই নয়, শিরোপা জয়ের পথে অনেকগুলো রেকর্ড গড়েছে বার্সেলোনা। সেগুলোই তুলে ধরা হলো পাঠকদের জন্য... ১: ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এল ক্লাসিকোতেই লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। এছাড়া ১৯৩২ সালের পর এই প্রথম দুই দলের কোনো এক দল এল ক্লাসিকোতে শিরোপা নিশ্চিত করলো (সেবার রিয়াল মাদ্রিদ ২-২ ড্র করে প্রথম লিগ শিরোপা জিতেছিল)। ২৯: গত ৪ মৌসুমের মধ্যে এটি বার্সেলোনার তৃতীয় লা লিগা শিরোপা এবং সব মিলিয়ে ২৯তম। ইতিহাসে রিয়াল মাদ্রিদের ৩৬টির পর এটি দ্বিতীয় সর্বোচ্চ। ১: ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে আর্নেস্তো ভালভার্দের অধীনে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম কোনো দল ব্যাক-টু-ব্যাক লা লিগা শিরোপা জিতলো। ৩০: চলতি মৌসুমে ৩৫ ম্যাচে বার্সেলোনার ৩০ জয়, যা লা লিগার ইতিহাসে ৩৫ ম্যাচ শেষে কোনো দলের সর্ব

লিগ শিরোপা জিতে ইতিহাসে প্রথম যে রেকর্ডটি গড়লো বার্সেলোনা

টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা জিততে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু সেটা যে একেবারে মোক্ষম সময়ে এসে জিতবে, তা কে ভেবেছিল? এল ক্ল্যাসিকোর মত একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মত শক্তিশালী দলকে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জয় করেছে বার্সেলোনা। এল ক্ল্যাসিকো ম্যাচে জয় দিয়ে এই প্রথম কেউ শিরোপা জয় করলো।

শুধু তাই নয়, শিরোপা জয়ের পথে অনেকগুলো রেকর্ড গড়েছে বার্সেলোনা। সেগুলোই তুলে ধরা হলো পাঠকদের জন্য...

১: ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এল ক্লাসিকোতেই লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। এছাড়া ১৯৩২ সালের পর এই প্রথম দুই দলের কোনো এক দল এল ক্লাসিকোতে শিরোপা নিশ্চিত করলো (সেবার রিয়াল মাদ্রিদ ২-২ ড্র করে প্রথম লিগ শিরোপা জিতেছিল)।

২৯: গত ৪ মৌসুমের মধ্যে এটি বার্সেলোনার তৃতীয় লা লিগা শিরোপা এবং সব মিলিয়ে ২৯তম। ইতিহাসে রিয়াল মাদ্রিদের ৩৬টির পর এটি দ্বিতীয় সর্বোচ্চ।

১: ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে আর্নেস্তো ভালভার্দের অধীনে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম কোনো দল ব্যাক-টু-ব্যাক লা লিগা শিরোপা জিতলো।

৩০: চলতি মৌসুমে ৩৫ ম্যাচে বার্সেলোনার ৩০ জয়, যা লা লিগার ইতিহাসে ৩৫ ম্যাচ শেষে কোনো দলের সর্বোচ্চ জয়।

৯১: ৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার ৯১ পয়েন্ট, যা লা লিগা ইতিহাসে এই পর্যায়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডের সমান। লিগ শেষে ১০০ পয়েন্ট হওয়ার হাতছানি বার্সেলোনার সামনে।

৪: ২০০০ সালের পর হান্সি ফ্লিক চতুর্থ কোচ হিসেবে নিজের ক্লাবের প্রথম দুই মৌসুমেই লা লিগা জিতলেন। তার আগে এই কীর্তি ছিল আর্নেস্তো ভালভার্দে, লুইস এনরিকে ও পেপ গার্দিওলার।

১১: বার্সেলোনা এখন ১১ ম্যাচের জয়রথে আছে, যা চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দীর্ঘতম। এছাড়া ২০২৪-২৫ মৌসুমের পর এটি তাদের দীর্ঘতম লা লিগা জয়রথ।

১০৬: এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে অলটাইম হেড-টু-হেডে সমতায় ফিরেছে বার্সেলোনা। দুই দলেরই এখন ১০৬টি করে জয়। ২০২০ সালের পর এই প্রথম দুই দল মুখোমুখি লড়াইয়ের জয়ে সমতায় এলো।

৬/৭: গত মৌসুম থেকে শুরু করে শেষ ৭ এল ক্লাসিকোর মধ্যে ৬টিতেই জিতেছে বার্সেলোনা। রিয়ালের একমাত্র জয় ছিল এই মৌসুমের প্রথম লিগ ম্যাচে মাদ্রিদে।

৯: হান্সি ফ্লিক এল ক্লাসিকোতে বার্সেলোনার শুরুর একাদশে ৯ জন স্প্যানিশ খেলোয়াড় খেলিয়েছেন, যা একবিংশ শতাব্দীতে লা লিগার এল ক্লাসিকোতে সর্বোচ্চ।

১: ২০১২ সালে লিওনেল মেসির পর এল ক্লাসিকোতে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করা প্রথম বার্সেলোনা খেলোয়াড় হলেন মার্কাস রাশফোর্ড।

১: ১৯৮৮ সালের এপ্রিলের পর বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে গোল করা প্রথম ইংলিশ ফুটবলারও রাশফোর্ড। সর্বশেষ করেছিলেন গ্যারি লিনেকার।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow